করোনার টিকা না পেয়ে হতাশ কেশিয়াড়ির বাসিন্দারা - The News Lion

করোনার টিকা না পেয়ে হতাশ কেশিয়াড়ির বাসিন্দারা




দি নিউজ লায়ন ; করোনার প্রকোপ বাড়ছে রাজ্য জুড়ে, তারি পাশাপাশি বাড়ছে দুশ্চিন্তা। গতবছরের তুলনায় এবছর এপ্রিল মাসে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে সর্বত্রই। তারই মাঝে চলছে বিধানসভা নির্বাচন। এখনো বাকি তিন দফার নির্বাচন। এই মুহুর্তে হাসপাতাল গুলিতে চলছে করোনার টীকাকরণ।তবে গ্রামীণ হাসপাতালগুলিতে টীকাকরণ চললেও হঠাৎ করে টীকাকরণ বন্ধ হয়ে যায়। কারণ একটাই প্রতিষেধকের যোগান নেই।  সকাল থেকে লাইন দিয়েও বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী গ্রামীণ হাসপাতালে টীকার অভাবে মানুষজনকে ফিরে যেতে হয়। যা নিয়ে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়। টীকা না নিয়েই ফিরে যেতে হয় সকলকে। 


সোমবার সন্ধ্যায় ৯০০ডোজ করোনা টীকা হাসপাতালে আসেতেই, পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই লম্বা লাইন দেখা গেল কেশিয়াড়ী গ্রামীণ হাসপাতাল চত্বরে। কেউ ইঁট, কেউ খবরের কাগজ প্রভৃতি দিয়ে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছেন।


 যোগান কম থাকার কারণে এই বিপত্তি বলে জানান কেশিয়াড়ী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের B.O.M.H তারিনী কুমার শীঠ। তবে টীকা এসে যাওয়ায় অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ। তারা যে টিকা নিয়েই ফিরবেন সেই চিত্রই দেখা গেল এদিন সকালে। ২০০ জনের টার্গেট হয়ে যাওয়াতে এদিন  অনেকেই হতাশা হয়ে ফিরে যাচ্ছেন  করোনার টীকা না পেয়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.